আন্তর্জাতিক

পরকীয়ার কারণে পদত্যাগ করছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

পরকীয়ার কারণে পদত্যাগ করছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী
পরকীয়ার কারণে পদত্যাগ করছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

পরকীয়ার প্রেমের জেরে তীব্র চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস। স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

একইসঙ্গে জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টির শীর্ষ পদ থেকেও সোমবার অব্যাহতি দেবেন বলে জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণার পর জয়েসে সাংবাদিকদের বলেন, চলমান এ শ্রুতিকটু ইস্যুটিকে একপাশে সরিয়ে রাখা উচিত।

নিজের সাবেক গণমাধ্যম সেক্রেটারির সঙ্গে জয়েসের পরকীয়া প্রেম নিয়ে গত দুই সপ্তাহ ধরেই সরগরম অস্ট্রেলিয়ার রাজনীতি। বিয়েবহির্ভূত সম্পর্কের মাধ্যমে ন্যাশনাল পার্টির এ শীর্ষ নেতা মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন বলে বলছে বিরোধীরা।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও উপপ্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ