মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আশেপাশে বিভিন্ন স্থানে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে— তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণগুলোর ঘটনা ঘটেছে , আরো তিনটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।
এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। বোমা তিনটির মধ্যে একটি রাজ্য সরকারের এক সচিবের বাড়ির প্রাঙ্গণে বিস্ফোরিত হয় অন্য দুটির একটি অফিসের সামনে এবং সমুদ্র সৈকতে যাওয়ার প্রধান পথে বিস্ফোরিত হয়।
ঘটনার পর পুলিশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: