আন্তর্জাতিক

উ. কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এবারের নিষেধাজ্ঞা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড়।

ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ের পদক্ষেপ— এতে কাজ না হলে ভিন্ন দাওয়াইয়ের ব্যবস্থা করা হবে।

গতকাল শুক্রবার ওয়াশিংটনের কাছে রিপাবলিকান পার্টির এক সভায় নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘আজ আমরা একটি দেশের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

বিভিন্ন সূত্র জানায়, নতুন এ নিষেধাজ্ঞা মূলত নৌচলাচল ও বাণিজ্যসংক্রান্ত।

শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করতে উত্তর কোরিয়ার আচরণে কিছু পরিবর্তন আসবে। আমাদের মূল লক্ষ্যও তাই।’

তিনি বলেন, আগে যে ভুল করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন না। তিনি উত্তর কোরিয়ার ওপর নরম বা দুর্বল হবেন না।

গতকাল দেয়া ট্রাম্পের ভাষণে উত্তর কোরিয়ার ৫৬ নৌযান, নৌযান নির্মাণ প্রতিষ্ঠান ও বাণিজ্যের নাম উল্লেখ ছিল। ভাষণে এসবের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তিনি শুধু নিষেধাজ্ঞার কথাই বলেন।

আবার তিনি এটাও বলেছেন, ‘আমি সত্যিই মনে করি ইতিবাচক কিছু ঘটবে।’

এরপর গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা হলো প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, এই প্রথম পদক্ষেপে কাজ না হলে দ্বিতীয় ধাপে যেতে হবে। এই ধাপ ভয়ানক হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ