সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গিগোষ্ঠীর জোড়া গাড়িবোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
স্থানীয় সময় শুক্রবার মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে একটি হামলার ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে, এটি আত্মঘাতী হামলা। আরেক বিস্ফোরণ হয় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এরইমধ্যে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এই হামলার ঘটনা ঘটলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: