রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য মিয়ানমারের পার্লামেন্ট ১৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে। এ অর্থ দিয়ে বেড়ার পাশাপাশি নজরদারির জন্য বিভিন্ন ধরনের স্থাপনাও নির্মাণ করা হবে।
বার্তা সংস্থা এপি'কে শুক্রবার এ কথা জানিয়েছেন দেশটির আইন প্রণেতাদের একজন মো জাও অং। তিনি জানিয়েছেন, মিয়ানমারের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় থেকে বেড়া তৈরির জন্য পার্লামেন্টে বরাদ্দ চাওয়া হয়েছিলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী জেনারেল অং সোয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে অর্থ বরাদ্দের কথা নিশ্চিত করে বলেন, ২৯৩ কিলোমিটার সীমান্তের মধ্যে এরইমধ্যে ২০২ কিলোমিটার এলাকায় বেড়া তৈরির কাজ শেষ হয়েছে। স্থানীয় বৌদ্ধ দাতারাও সেনাবিহিনীকে তহবিল সরবরাহ করেছে।
সীমান্তে বেড়া তৈরির জন্য গত অক্টোবরে তারা সেনাবাহিনীকে পাঁচ মিলিয়ন ডলার দিয়েছে।