আন্তর্জাতিক

ইয়ামেনের সিটিইউনিটের সদরদপ্তরে আইএসের আত্মঘাতি হামলা, নিহত ১৪

ইয়ামেনের সিটিইউনিটের সদরদপ্তরে আইএসের আত্মঘাতি হামলা
ইয়ামেনের সিটিইউনিটের সদরদপ্তরে আইএসের আত্মঘাতি হামলা

ইয়ামেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদরদপ্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের আত্মঘাতি গাড়িবোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও আহত হয়েছেন আরো ৪০ জন।

নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার এডেনের দক্ষিণ-পশ্চিমাংশের তাবাহি এলাকায় চালানো এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এক বিবৃতিতে আত্মঘাতি এ হামলাকে "শহীদি অভিযান" বলে উল্লেখ করেছে তারা।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দুই জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে শিবিরটিতে আত্মঘাতি বিস্ফোরণ ঘটায়।

এর সঙ্গে সঙ্গে ছয় বন্দুকধারী শিবিরটিতে হামলা চালায়। পরে নিরাপত্তা রক্ষীরা হামলাকারীদের গুলি করে হত্যা করেছে।

এডেন পুলিশ ফেসবুক পেজে বলেছে, নিরাপত্তা বাহিনী বড় ধরনের হামলা চালানোর প্রচেষ্টা রুখে দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ