আন্তর্জাতিক

যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও সিরিয়ার ঘৌতায় সরকারিবাহিনীর বিমান হামলা

যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও সিরিয়ার ঘৌতায় সরকারিবাহিনীর বিমান হামলা
যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও সিরিয়ার ঘৌতায় সরকারিবাহিনীর বিমান হামলা

জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও সিরিয়ার বিদ্রোহী অধিকৃত এলাকা পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।

গত ৭ দিনে নিহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করছেন বিদ্রোহীরা।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষে গত শনিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘ।

এর কয়েকঘণ্টা পরই বিদ্রোহী অধ্যুষিত এলাকায় আক্রমণ চালায় সিরীয় সরকারি বাহিনী।

হামলার পর স্থানীয় বাসিন্দাদের শরীরে বিষাক্ত ক্লোরিন গ্যাসের লক্ষণ দেখা যায় বলে দাবি করেছে পূর্ব ঘৌতার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন বিরোধী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় একটি বিস্ফোরণের পরই বাতাসে ক্লোরিনের অস্তিত্ব টের পাওয়া যায়। এতে দমবন্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া আরো ১৮ জনকে জরুরি অক্সিজেন সেবা দেয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিরীয় সেনাবাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ