আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহরণের শিকার ১১০ স্কুলছাত্রীর খোঁজ এখনো মেলেনি

অপহরণের শিকার এক ছাত্রীর স্বজন কান্নায় ভেঙে পড়েন
অপহরণের শিকার এক ছাত্রীর স্বজন কান্নায় ভেঙে পড়েন

নাইজেরিয়ায় অপহরণের শিকার ১১০ স্কুলছাত্রীর খোঁজ এখোন পাওয়া যায়নি। সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

ছাত্রীদের খোঁজে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দেশটির সরকার— শুরুতে ছাত্রী অপহরণের কথা অস্বীকার করলেও পরে খবরের সত্যতা নিশ্চিত করেছে সরকার।

গত সপ্তাহে জঙ্গি সংগঠন বোকো হারাম এসব ছাত্রীদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ইয়েবো রাজ্যের ডাপচি শহরে একটি স্কুলে আচমকা হামলা চালিয়ে ওই ছাত্রীদের অপহরণ করে জঙ্গিরা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এটাকে ‘জাতীয় বিপর্যয়’ উল্লেখ করে ছাত্রীদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।

এর আগে ২০১৪ সালে চিবকে এভাবে স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটে। ওই সময় বোকো হারাম ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। কর্তৃপক্ষকে তাঁরা দোষারোপ করে বলছেন, গত মাসে ডাপচি শহরে মূল তল্লাশিচৌকি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কারণেই এ ঘটনা ঘটে।

চিবকের প্রায় ২৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডাপচির অবস্থান। সোমবার হামলার সময় গভর্নমেন্ট গার্লস সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজের ছাত্রী ও শিক্ষকেরা ছুটোছুটি করে আশপাশের ঝোপঝাড়ে গিয়ে লুকান।

এলাকাবাসী জানান, নাইজেরিয়ার সামরিক জেট-সমর্থিত নিরাপত্তা বাহিনী পরে এসে হামলা প্রতিহত করে।

কর্তৃপক্ষ শুরুতে অপহরণের বিষয়টি অস্বীকার করে জানায়, ছাত্রীরা হামলাকারীদের ভয়ে লুকিয়ে আছে। পরে তারা স্বীকার করে, ১১০ জন ছাত্রী নিখোঁজ রয়েছে।

বোকো হারামের জঙ্গিরা এই অঞ্চলে ইসলামিক স্টেটের রাজত্ব কায়েম করতে বহু দিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। ২০১৪ সালে চিবক থেকে ২৭৬ জন স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর বিশ্বব্যাপী হ্যাশট্যাগ দিয়ে ব্রিংব্যাকআওয়ারগার্লস (আমাদের মেয়েদের ফিরিয়ে আনো) আন্দোলন শুরু হয়। ওই ঘটনায় ১০০ ছাত্রীর খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ