উত্তর কোরিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বলেছে, যেকোনো সংলাপের আগে উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে।
বিবিসি সূত্র মতে, পিয়ংচাংয়ে শীতকালীন অলিম্পিকের সমাপনী দিনে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন'র দপ্তর জানায়, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।
সেইসঙ্গে কমিউনিস্ট রাষ্ট্রটি দুই কোরিয়ার মধ্যে সংলাপের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতিও চায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: