রোহিঙ্গা ইস্যুতে সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের আলোচ্যসূচিতে সুনির্দিষ্টভাবে রোহিঙ্গা ইস্যুর কথা উল্লেখ না থাকলেও এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ইইউ'র পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনিকে রোহিঙ্গা নিধনের হোতা মিয়ানমারের সিনিয়র জেনারেলদের বিরুদ্ধে অবরোধ আরোপসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ করবেন।
এদিকে, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৩৭তম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেইদ রা'দ আল হোসেইনসহ অন্য বক্তাদের বক্তব্যে বিশ্বের বড় মানবাধিকার সংকট হিসেবে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: