সৌদি আরবের সেনাপ্রধানসহ শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
বিবিসি সূত্র মতে, সোমবার মধ্যরাতে কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সেনাপ্রধানসহ রয়েছেন বিমান, পদাতিক ও বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানরাও। ডিক্রিতে বেশ কয়েকজন নতুন উপ-মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, প্রথমবারের মতো সেনাবাহিনীতে নারীদের নিয়োগের ঘোষণা দিল সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবের সমাজে যে সব বড় পরিবর্তনের সূচনা হয়েছে-এ ঘোষণা তার মধ্যে সর্বশেষ।
দেশটির কিছু প্রদেশে সৈনিকের পদে সৌদি মেয়েদের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: