আন্তর্জাতিক

রাখাইন রাজ্য বর্তমান বিশ্বের 'ভয়াবহ কসাইখানায়'

রাখাইন রাজ্য বর্তমান বিশ্বের 'ভয়াবহ কসাইখানায়'
রাখাইন রাজ্য বর্তমান বিশ্বের 'ভয়াবহ কসাইখানায়'

মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমান বিশ্বের 'ভয়াবহ কসাইখানায়' পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হোসেইন। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৭তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন জেইদ রাদ।

রাখাইনসহ বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করলেও শুরুতেই এসব প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কোনো পদক্ষেপই নেয়া হয়নি।

এদিকে, ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমার ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইইউ'র পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনিকে- মিয়ানমারের যেসব সেনাকর্মকর্তা ভয়ঙ্কর ও নিয়মতান্ত্রিকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে তালিকা তৈরির কথা বলেছেন।

তারা আরো বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ