মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনে জড়িত দেশটির জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
সেইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জোরদারের ব্যাপারেও দেশগুলো একমত হয়েছে তারা।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ বৈঠকে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনিকে- মিয়ানমারের যেসব সেনাকর্মকর্তা ভয়ঙ্কর ও নিয়মতান্ত্রিকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে তালিকা তৈরি করতে বলেছেন।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মিয়ানমারকে তাগিদ দেয়া হয়েছে বৈঠকে।
এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমান বিশ্বের 'ভয়াবহ কসাইখানায়' পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হোসেইন।
সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৭তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন জেইদ রাদ।