সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান সরবরাহ করছে উত্তর কোরিয়া।
জাতিসংঘ বিশেষষজ্ঞদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে।
পিয়ংইয়ং এর সরবরাহকৃত এসব রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে অম্ল-নিরোধী টাইলস, ভাল্ব ও পাইপ।
নিউইয়র্ক টাইমসের খবরে দাবি করা হয়েছে, এখনো প্রকাশ না হওয়া জাতিসংঘ বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিশষজ্ঞদের সিরিয়ার অস্ত্র নির্মাণ স্থাপনায় দেখা গেছে।
সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ক্লোরিন গ্যাস ব্যবহার করছে-এমন খবর প্রকাশ হওয়ার পরই দেশটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তবে সিরিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে, বিশ্বের জন্য উদ্বেগজনক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি চালানোয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: