যুক্তরাষ্ট্রে এবার পদত্যাগ করছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর হোপ হিকস।
তিনি ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী।
হোপ হিকস হলেন চতুর্থ ব্যক্তি যিনি হোয়াইট হাউসে কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন।
হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কবে হোপ হ্যাকস পদত্যাগ করবেন তা এখনো স্পস্ট নয়। তবে এ পদত্যাগ গত মঙ্গলবার প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিতে দেয়া হিকসের সাক্ষ্যদানের সঙ্গে সম্পর্কিত নয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: