আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে আত্মহত্যা

হোয়াইট হাউসের সামনে আত্মহত্যা
হোয়াইট হাউসের সামনে আত্মহত্যা

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি। একথা জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ।

মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউজের পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন বেষ্টনির কাছে শনিবার স্থানীয় সময় পৌনে ১২টার দিকে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে ‘নিজেকে লক্ষ্য করে’ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। খবর গার্ডিয়ানের।

এসময় অন্য কেউ আহত হননি বলেও গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। ঘটনার সময় ফ্লোরিডা সফরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তদন্তের নেতৃত্ব দেয়া ওয়াশিংটন ডিসি পুলিশ ওই ব্যক্তির পূর্ণ পরিচয় প্রকাশ করেনি। তারা বলছে, আত্মঘাতী ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।

ঘটনার সময় সেখানে প্রচুর মানুষ ছিল। গুলির শব্দে তারা দৌড়ে সেখান থেকে সরে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজকে ঘিরে এ ধরনের বেশ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ ভবনের বাইরে একটি চলন্ত গাড়ি একটি নিরাপত্তা বেষ্টনিকে ধাক্কা দেয়। ওই ঘটনায় গাড়ির ৩৫ বছর বয়সি নারী চালককে আটক করে পুলিশ।

এ ছাড়া, গত বছরের মার্চ মাসে মরিচের স্প্রে হাতে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনি টপকে ভেতরে প্রবেশ করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ