কাশ্মিরে গাড়ি তল্লাশি করার সময় অস্থায়ী একটি চেকপোষ্ট ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ কাশ্মিরি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সন্ত্রাসী বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। অপর তিনজন ওই সন্ত্রাসীর সহযোগী বলে দাবি করলেও স্থানীয়দের অভিযোগ, তারা সাধারণ মানুষ।
নিহত অপর একজন বেসামরিক শিক্ষার্থী, তাকে একটি গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, রাত ৮টার দিকে চেক পোস্টে তল্লাশির সময় সেনাবাহিনীর সদস্যরা একটি গাড়িকে থামার সংকেত দিলে গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এ সময় পাল্টা গুলি চালানো হলে তারা নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: