ইতালির পার্লামেন্ট নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য ডানপন্থি জোট।
অভিবাসন ইস্যু ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে উত্তাপপূর্ণ প্রচার প্রচারণার মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয় ইতালির পার্লামেন্ট নির্বাচন। আসন প্রাপ্তির দিক থেকে অন্য দল ও জোট থেকে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না সিলভিওয়ের ডানপন্থি জোটটি।
এ অবস্থায় ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে দেশটি। বুথ ফেরত জরিপের বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে। জানা গেছে, ইতালির নতুন ইলেক্টোরাল আইনে এটিই প্রথম নির্বাচন।
এ আইনে সরকার গঠনের ক্ষেত্রে ৪০ শতাংশ সমর্থন নিশ্চিত করতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: