আন্তর্জাতিক

দ. কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বসলেন কিম

দ. কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বসলেন কিম
দ. কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা-গোয়েন্দা প্রধানদের সঙ্গে বসলেন কিম

দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা প্রধানসহ বিশেষ দূতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

সোমবার বিমানবন্দরে উত্তর কোরিয়ার পুণরেকত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান রি সন-ওন এবং জাতীয় গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল প্রতিনিধি দলটি স্বাগত জানান।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, এরপর উত্তর কোরীয় নেতা কিম জং-উন তাদের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করেন।

গত ২০১১ সালে উত্তর কোরিয়ার নেতা হওয়ার পর এই প্রথম সিউলের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কিম।

রয়টার্স জানিয়েছে, দুই দিনের এ সফরে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে আলোচনার শর্তের বিষয়টি পাকা করাসহ যুক্তরাষ্ট্র ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনার বিষয়টিতে জোর দেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ