বাণিজ্যে ভারসাম্যহীনতা কমাতে চীনকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এরইমধ্যে যুক্তরাষ্ট্রের আমদানি করা স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন।
তবে তার এ পরিকল্পনায় ক্ষুব্ধ চীন, মেক্সিকো, কানাডা, ব্রাজিলসহ ১৭টি দেশ। তারা তাদের এ উদ্বেগের কথা বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে। এ বিষয়ে চীন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না।
তবে হোয়াইট হাউস এরইমধ্যে জানিয়েছে, কানাডা এবং মেক্সিকোকে এই শুল্ক আওতা থেকে বাদ দেওয়া হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: