আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদ, রাস্তায় শত শত বৌদ্ধ ভিক্ষু-আন্দোলনকারীরা

শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদ, রাস্তায় শত শত বৌদ্ধ ভিক্ষু-আন্দোলনকারীরা
শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদ, রাস্তায় শত শত বৌদ্ধ ভিক্ষু-আন্দোলনকারীরা

শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শত শত বৌদ্ধ ভিক্ষু ও আন্দোলনকারীরা।

'সাম্প্রদায়িক সংঘর্ষ জাতীয় ঐক্য ধ্বংস করে' দাবি করে দেশটির জাতীয় ভিক্ষু ফ্রন্ট শুক্রবার কলম্বোতে এ মৌন করে প্রতিবাদ জানান।

এমনকি শুক্রবার জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে তারা মুসলিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আল জাজিরার খবরে বলা হয়, যেসব জায়গায় মসজিদ ধ্বংস হয়েছে সেখানে খোলা মাঠে জুমার নামাজ পড়তে মুসলিমদের সহায়তাও করেন বৌদ্ধ ভিক্ষুরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন দেশের ক্রিকেট তারকাসহ সচেতন মানুষ।

গতবছর থেকেই শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছিল। গত সোমবার ক্যান্ডিতে নতুন করে মুসলিম মালিকানাধীন একটি দোকান জ্বালিয়ে দেয় সংখ্যাগরিষ্ট সিংহলি বৌদ্ধরা।

এরপর বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে গত বুধবার জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ