আফগানিস্তানের তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছে। বিবিসি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে শনিবার এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর দলটি বালা বুলুক জেলায় হামলার জন্য জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আফগান তালেবান তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি জানান, স্পেশাল ফোর্সের ৪ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগান সেনাবাহিনী হামলার শিকার হওয়ায় বিমান থেকে পাল্টা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৫ বিদ্রোহী নিহত হয়।
তবে তালেবান মুখপাত্র জানায়, কমান্ডোসহ ৫৩ সেনাসদস্য হতাহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: