আন্তর্জাতিক

কুইন্সল্যান্ডে ভারী বর্ষণ: শহরে ঢুকে পড়েছে কুমির

কুইন্সল্যান্ডে ভারী বর্ষণ: শহরে ঢুকে পড়েছে কুমির
কুইন্সল্যান্ডে ভারী বর্ষণ: শহরে ঢুকে পড়েছে কুমির

টানা চার দিন ভারী বর্ষণের পর অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কুইন্সল্যান্ড রাজ্যের ইঙ্কহাম শহর বন্যায় প্লাবিত হওয়ার পর বন্যার পানিতে শহরে ঢুকে পড়েছে কুমির।

আর এ কারণে শহরবাসীর মধ্যে দেখা দিয়েছে কুমিরের ভয় ও আতঙ্ক।

রোববার সকালে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

চার দিনের প্রবল বৃষ্টিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর ইঙ্কহাম প্লাবিত হয়। নদীর তীর ভেঙে জনবসতি এলাকা প্লাবিত হয়ে শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্লাবিত শহরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

কুইন্সল্যান্ড চিড়িয়াখানার কুমির বিশেষজ্ঞ টোবি মিলিয়ার্ড বলেন, বন্যার পানি কাজে লাগিয়ে সরীসৃপ প্রাণীগুলো খাবারের সন্ধানে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেরাচ্ছে। কিছু কুমির বৃষ্টি ভালোবাসে এবং তারা ভ্রমণের জন্য পানির স্রোত ব্যবহার করে। তারা ভীষণ স্মার্ট প্রাণী।

কুইন্সল্যান্ডের অগ্নি ও জরুরি সেবার মুখপাত্র বলেন, রোববার সকালে টুলি শহরের দক্ষিণে একটি স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল বন্যার কারণে নিরুপায় হয়ে পড়লে তাদের উদ্ধার করা হয়।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রিমিয়ার আন্নাস্তিয়া প্যালাসজস্কুকে সকালে সংবাদমাধ্যমকে বলেন, বন্যায় ক্ষয়ক্ষিতর পরিমাণ বিশেষ করে কলা ও চিনি শস্যের ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কয়েক সপ্তাহ লেগে যাবে।

এদিকে কুইন্সল্যান্ড রাজ্য সরকার প্লাবিত এলাকাকে ‘বিপর্যয়’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। আর ইন্সুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া এই ঘটনাকে ‘আকস্মিক বিপর্যয়’ বলে ঘোষণা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ