আন্তর্জাতিক

শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র-পরীক্ষায় সাফল্য রাশিয়ার

শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র-পরীক্ষায় সাফল্য রাশিয়ার
শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র-পরীক্ষায় সাফল্য রাশিয়ার

প্রথমবারের মতো শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী বিশ্বের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সংবাদসংস্থাগুলো জানিয়েছে বিশ্বে এ ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ঘটনা এটিই প্রথম।

কদিন আগে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে প্রেসিডেন্ট পুতিন চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছিলেন রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে। এই ক্ষেপণাস্ত্রের গতিরোধ বা ধ্বংস করার ক্ষমতা কারোর নেই।

পুতিনের ঘোষণার কয়েকদিনের মাথায় ক্ষেপণাস্ত্রটির প্রথম ও সফল পরীক্ষার খবর দিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুটি মিগ-থার্টি ওয়ান ভূমি থেকে আকাশের অনেক উঁচুতে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। ছোড়ার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। থেকে যায় শুধু ধোঁয়া ও আগুনের পুচ্ছ।

বর্তমান ও দূর ভবিষ্যতের যেকোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর অভিনব বৈশিষ্ঠ্য হলো প্রয়োজনে এটি গতিপথ বদলাতে পারে। এই ক্ষেপণাস্ত্রে প্রচলিত ও পারমানবিক ওয়ারহেড দুটোই সংযোজন করা যায়। এর পাল্লা দুই হাজার কিলোমিটার। (সূত্র : বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ