আন্তর্জাতিক

কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত

ইউএস বাংলার বিমান বিধ্বস্ত
ইউএস বাংলার বিমান বিধ্বস্ত

নেপালের কাঠমান্ডুতে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের মধ্যে অর্ধেকই বাংলাদেশি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪৫ জন, আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এ ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকার গভীর শোক প্রকাশ করেছেন। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।

ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ৭১ জন আরোহী নিয়ে রওনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি। দুপুর ২ টা ২০ মিনিটে কাঠমান্ডু ত্রিভূবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি।

নেপালের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক সঞ্জীব গৌতম জানান, রানওয়েতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি দক্ষিণ দিকে নামার কথা থাকলেও উত্তর দিক দিয়ে নেমে যায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় বিমানটি।

সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২ জন পাইলট, ২ জন ক্রু ও ৬৭ জন যাত্রী ছিলেন বিমানটিতে। তাদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, ১ জন চীন ও ১ জন মালদ্বীপের। আহতদের উদ্ধার করে নেপালের ৪ টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ত্রিভূবন বিমান বন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরটি।

ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ঘটনা তদন্তে নেপাল যাবে তদন্ত কমিটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ