ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে দায়িত্বরতদের মধ্যে ৬ কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে নেপালের বিমান কর্তৃপক্ষ। দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী এই কর্মকর্তাদের দুর্ঘটনাজনিত শোক থেকে বের করে আনার জন্য তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।
নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপপরিচালক রায়হান পোকহারেল জানিয়েছেন, এম দুর্ঘটনার পর স্বাভাবিক প্রক্রিয়া মেনেই এবং তাদের ওপর থেকে চাপ কমাতেই তাদেরকে অন্য বিভাগে স্থানান্তর করা হয়েছে। তবে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিইও আসিফ ইমরান দুর্ঘটনায় কন্ট্রোল রুমের যোগাযোগ ত্রুটিকে দায়ী করেছেন।
ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের সংগৃহিত ডেটা রেকর্ডার নিয়ে তদন্ত শুরু করেছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নেপালের ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক এ তথ্য জানিয়েছেন।