আন্তর্জাতিক

আধা সামরিক বাহিনীর উপরে হামলা

মাওবাদী বিদ্রোহীদের হামলায় ভারতে নিহত ৮

মাওবাদী বিদ্রোহীদের হামলায় ভারতে নিহত ৮
মাওবাদী বিদ্রোহীদের হামলায় ভারতে নিহত ৮
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের ঘটানো বিস্ফোরণে টহলরত আধা সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, প্রত্যন্ত জঙ্গল এলাকায় মাওবাদীদের এ হামলায় আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্যে রাজ্যের রাজধানী রায়পুরে নেয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবারের এ হামলাকে খুবই মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গত কয়েক দশক ধরে মাওবাদী বিদ্রোহীরা রাজ্যের দরিদ্র উপজাতীয়দের জন্যে ভূমি, কর্মসংস্থানসহ অন্যান্য দাবিতে সংগ্রাম চালিয়ে আসছে। এ পর্যন্ত তাদের বিদ্রোহের বলি হয়েছে হাজার হাজার লোক। সূত্র: বাসস
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ