আন্তর্জাতিক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের ময়নাতদন্ত

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের ময়নাতদন্ত
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের ময়নাতদন্ত

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ৫০ জনের মধ্যে ১৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। আর ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্তের পর দেশে মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল।

বুধবার নেপালের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিকে, আহতদের চিকিৎসায় বাংলাদেশ থেকে একটি মেডিকেল টিম নেপাল যাওয়ার কথা রয়েছে। মরদেহ হস্তান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আর বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলট আবিদ সুলতান অবসাদগ্রস্ত ছিলেন না বলে দাবি করেছে সংস্থাটি।

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। তবে মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে।

দুপুরে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, নিহত বাংলাদেশিদের মধ্যে যাদের শনাক্ত করা সম্ভব তাদের মরদেহ চারদিনের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। আর ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ শনাক্ত করতে ২১ দিন লাগতে পারে বলে জানান তিনি।

এর আগে সকালে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়ে নেপালের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। বৈঠক শেষে মন্ত্রী জানান, পোস্টমর্টেমের পর পরিচয় শনাক্ত হলে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী বলেন, ব্ল্যাকবাক্সের তথ্য না পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনার জন্য কে দায়ী সে বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। জানান, কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, ভবিষ্যতে যেনো এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে জন্যই এর তদন্ত জরুরি।

আর এ দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে দেশীয় এয়ারলাইন্সের পাশে থাকার আহ্বান জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সব সহযোগিতা করতে ইউএস বাংলা প্রস্তুত।

এদিকে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলট আবিদ সুলতান অবসাদগ্রস্ত ছিলেন না বলে দাবি করেছেন তিনি। জানান, নিয়ম অনুযায়ী একজন পাইলটের কর্মঘণ্টা ১৪, এর মধ্যে তিনি ১১ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে পারেন।

প্রসঙ্গত, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আর ১০ বাংলাদেশিসহ আহত ১৯ জন এখনো নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ