আন্তর্জাতিক

ফ্লোরিডায় নির্মাণাধীন ফুটওভারব্রিজ ধসে ৪ জনের মৃত্যু

ফ্লোরিডায় নির্মাণাধীন ফুটওভারব্রিজ ধস
ফ্লোরিডায় নির্মাণাধীন ফুটওভারব্রিজ ধস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন একটি ফুটওভারব্রিজ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বিবিসি সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, মোটরযান চলাচলের রাস্তার ওপরে পথচারিদের ওভার ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ গত শনিবার স্থাপন করা হয়েছিল। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসে পড়া ব্রিজের ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

তবে সেখানে কতজন আটকা পড়েছেন, তা এখনো পরিষ্কার নয়। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ