আন্তর্জাতিক

সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে পালিয়েছে ৬০ হাজার মানুষ: জাতিসংঘ

সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে পালিয়েছে ৬০ হাজার মানুষ
সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে পালিয়েছে ৬০ হাজার মানুষ

সিরিয়ার সংঘাত কবলিত আফরিন ও পূর্ব গৌতা থেকে গত কয়েকদিনে প্রাণ বাঁচাতে ৬০ হাজারেরও বেশি মানুষ পালিয়েছে—এ খবর দিয়েছে জাতিসংঘ।

আফরিনে প্রধান হাসপাতালে তুর্কি বিমান হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে, এতে ৯ জন নিহত হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মচারী হতাহত হয়েছে কিনা তা জানা যায় নি। আফরিন থেকে এপর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ পালিয়েছে। যেখানে তুর্কি বাহিনী যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে, দামেস্কের কাছে পূর্ব গৌতা থেকে ১৬ হাজারেরও বেশী মানুষ পালিয়েছে। বিদ্রোহীদের দখল থেকে ওই এলাকাটি পুনরুদ্ধারের জন্য সিরীয় সরকারি বাহিনীকে বিমান হামলা চালিয়ে সহায়তা করছে রাশিয়া।

সিরিয়ায় ৭ বছরের যুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। দেশের ভেতরে উদ্বাস্তু হয়েছে অন্তত ৬১ লাখ মানুষ। আর বিদেশে আশ্রয় নিয়েছে আরো ৫৬ লাখ মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ