আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার আদালতে সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

অং সাং সু চি
অং সাং সু চি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনে অং সাং সু চিকে দায়ী করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে অস্ট্রেলিয়ার একটি আদালতে বিচারের আবেদন করেছেন দেশটির কয়েকজন আইনজীবী।

গতকাল শুক্রবার মেলবোর্নের একটি ম্যাজিস্ট্রেট আদালতে করা এই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ওই আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনারা। সুচি তার কর্তৃত্ব প্রয়োগে ব্যর্থ হয়েছেন, রোহিঙ্গাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদে সেনাবাহিনীর অভিযানকে যা অনুমোদনই বন্ধে কর্তৃত্ব প্রয়োগে ব্যর্থতার নামে, সুচি আসলে তা অনুমোদনই করে আসছেন।

তবে অস্ট্রেলিয়ার প্রচলিত আইন অনুযায়ী, সরাসরি কোন বিদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা করা যায় না এরজন্য দেশটির অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হয়। সুচির বিচারের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমার নেত্রী অং সাং সুচির।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ