আন্তর্জাতিক

আবারো চীনের রাষ্ট্র ক্ষমতায় শি জিনপিং

শি জিনপিং
শি জিনপিং

চীনের পার্লামেন্টের ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং।

আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র ওয়াং কিশান।

এর আগে গত ১১ মার্চ শি জিনপিংকে আজীবন ক্ষমতায় রাখতে সংবিধান সংশোধন করে সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান তুলে দেয় চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস।

যে কারণে শনিবারের ভোটে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু ছিল না বরং ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা নিয়েই আগ্রহ ছিল সবার।

দুর্নীতির বিরুদ্ধে শির লড়াইয়ে ওয়াং সামনের সারিতে ছিলেন।

বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপলস’ এ শনিবার সাংবাদিকদের উপস্থিতিতে ভোটগ্রহণ হয়। মোট ২,৯৭০ ভোটের সবগুলোই শির পক্ষে পড়েছে, ওয়াং একটি ভোট কম পেয়েছেন।

গত ২০১৩ সালে ২, ৯৫২ ভোট পেয়ে প্রথমবার চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন শি।

দলের নিয়মানুযায়ী ৬৯ বছরের ওয়াং গত অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘রুলিং কাউন্সিল’ থেকে অবসর নেন।

তবে অবসরে গেলেও দলে তার প্রভাব বিন্দু মাত্র কমেনি।

কিংস কলেজ লন্ডনের দ্য লাও চীন ইনস্টিটিউটের পরিচালক কেরি ব্রাউন বলেন, ওয়াং যে সত্যিই খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা সেটা তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা দেখেই বোঝা যাচ্ছে। তিনি খুবই দক্ষ রাজনীতিবীদ যে কারণে স্বাভাবিকভাবেই তিনি ক্ষমতাবান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ