আন্তর্জাতিক

শিকে অভিনন্দন পুতিনের

চীনের প্রেসিডেন্ট নির্বাচিত শি’কে পুতিনের অভিনন্দন
চীনের প্রেসিডেন্ট নির্বাচিত শি’কে পুতিনের অভিনন্দন

শি জিনপিং আবারো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন।

পুতিন এক বার্তায় বলেন, এনপিসির এই নিয়োগের মাধ্যমে আরো একবার আপনার উচ্চমর্যাদা প্রমাণিত হলো। এটা চীনের ক্রমবর্ধমান অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের জাতীয় স্বার্থ সুরক্ষায় আপনার অবদানের স্বীকৃতি।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছার বিষয়ে ব্যক্তিগতভাবে অবদান রাখায় রুশ নেতা শি’কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

পুতিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা দুটি বড় দেশের মধ্যে কিভাবে সাম্যতার ভিত্তিতে দ্বিপক্ষীয় স্বার্থের ব্যাপক উন্নয়ন ঘটানো যায় তার বাস্তব উদাহরণ তৈরি করেছি।

পুতিন শি’র কাছে পাঠানো বার্তায় আরো বলেন, ‘আমি নিশ্চিত যে যৌথ প্রয়াসের মাধ্যমে আমরা রুশ-চীনের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতা আরো জোরদার করতে পারবো।’

গতকাল সকালে চীনের নামেমাত্র পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ