আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন: আবারো রাষ্ট্র ক্ষমতায় পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন: আবারো রাষ্ট্র ক্ষমতায় পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন: আবারো রাষ্ট্র ক্ষমতায় পুতিন

আবারো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন— এ নিয়ে চতুর্থবারের মতো তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হলেন।

রোববার নির্বাচন শেষ হওয়ার পর একটি বুথ ফেরত জরিপে পুতিনের পক্ষে ৭৩ দশমিক ৯ শতাংশ ভোট পড়ার হিসাবের কথা জানিয়েছে বিবিসি।

এর আগে ২০১২ সালের নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পড়েছিল তার পক্ষে।

এবার বুথ ফেরত জরিপের এ হিসাব নির্বাচনের ফলে প্রতিফলিত হলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ব্যবধান জয় হবে পুতিনের।

২১ দশমিক ৩ শতাংশ বাক্সের ভোট গণনায়ও পুতিনের পক্ষে প্রায় ৭২ শতাংশ ভোট এসেছে।

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এ নির্বাচনে পুতিন জয় প্রত্যাশিতই ছিল। ২০০০ সালের পর থেকেই প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে আছেন তিনি।

জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আদালতের ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসছেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি।

বুথ ফেরত জরিপে এবার ভোট পড়ার হার বলা হয়েছে মোট ভোটের ৬৩ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালের চেয়ে কম।

নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে রাশিয়ার অনেক শহর-নগরের ভোট কেন্দ্রে জালিয়াতির চিত্র উঠে এসেছে। বেশ কয়েকটি ভিডিওতে নির্বাচন কর্মকর্তাদের ব্যালটে সিল মেরে বাক্স ভরতে দেখা গেছে।

বিবিসি বলছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়, যাতে পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেল গ্রুদিনিনের পক্ষে মাত্র ১১ দশমিক ২ শতাংশ ভোটের আভাস দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ