আন্তর্জাতিক

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৮

মালিতে জাতিগত সহিংসতা
মালিতে জাতিগত সহিংসতা

মালির মধ্যাঞ্চলে জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বিশৃঙ্খলাপূর্ণ এ মরুভূমি অঞ্চলে এটি হচ্ছে সহিংসতা ছড়িয়ে পড়ার সর্বশেষ ঘটনা।

এ মাসের শুরু থেকে ফুলানি ও দোগোন সম্প্রদায়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

মালির সামরিক সূত্র মতে, রবিবার বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী কোরো শহরে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সেবারি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। এতে সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, জাতিগত এ সহিংসতায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ফুলানি ও দোগোন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আস্থার সংকটকে কেন্দ্র করে এ সহিংসতা হয়।

প্রধানমন্ত্রী সুমেলু বুবেয়ি মাইগার দপ্তর থেকে জানান হয়, এ দুই সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত ও সংঘাত নিরসনের প্রস্তাব দিতে প্রধানমন্ত্রী এ সপ্তাহে কোরো শহর সফর করবেন। (সূত্র: এএফপি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ