যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি হাইস্কুলে গুলিতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষীর সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে।
বিবিসি সূত্র মতে. স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসির ৬৫ মাইল দক্ষিণ-পুর্বে সেইন্ট মেরি কাউন্টির গ্রেট মিলস হাইস্কুলে এ ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে এক ছাত্রীকে গুলি করে যার অবস্থা এখন গুরুতর। পরে স্কুলের এক ছাত্রকে গুলি করে।
ওই স্কুলে প্রায় এক হাজার ৬০০ শিক্ষার্থী রয়েছে। এ ঘটনার মাত্র এক মাস আগেই ফ্লোরিডার একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায হামলায় ১৭ জন নিহত হয়। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: