আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৮ জন।

বুধবার দিনের মধ্যভাগে কাবুলের বাসিন্দারা ফার্সি নববর্ষ নওরোজ উৎসবের ছুটি উদযাপনের সময় হামলাটি চালানো হয়।

জদেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি জানিয়েছেন, কাবুলের কার্ত ই সাকি মাজারের কাছে এক বোমারু এ আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৮ জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, ঘটনার পরই নিরাপত্তা কর্মীরা ঘিরে ফেলেছে এলাকাটি। এর আগেও, এ শিয়া মাজারটি লক্ষ্য করে কয়েকবার জঙ্গিরা বোমা হামলা চালায় বলে জানা গেছে।

আফগানিস্তানে বসন্তের শুরুতে পারসিক উৎসব নওরোজ ব্যাপকভাবে পালন করা হয়। তবে দেশটির কিছু কট্টরপন্থী গোষ্ঠী এ উৎসবকে অনৈতিক বলে বিবেচনা করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ