আন্তর্জাতিক

ফ্রান্সে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ফ্রান্সের সুপারমার্কেটে হামলাকারীসহ ৪ জন নিহত
ফ্রান্সের সুপারমার্কেটে হামলাকারীসহ ৪ জন নিহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় থ্রেব শহরে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলার ঘটনায় জিম্মিদের জীবন বাঁচানো ফরাসি পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা বেলত্রামের মৃত্যুর খবর জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাদ কলম্ব।

টুইট বার্তায় তিনি লিখেছেন, বেলত্রামে দেশের জন্য জীবন দিয়েছেন। তার বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের কথা ফ্রান্স কখনোই ভুলবে না। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ৪৫ বছর বয়সী নিহত পুলিশ কর্মকর্তা বেলত্রামেকে "নায়ক" বলে আখ্যা দিয়েছেন।

শুক্রবার "সুপারইউ শপ" নামের ওই সুপারমার্কেটে হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় কয়েকজন পুলিশ সদস্যের দিকেও গুলি ছোড়ে হামলাকারী।

স্থানীয় একজন জানান, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের অনুগত বলে চিৎকার করেছে এবং সিরিয়ায় হামলার প্রতিশোধ বলে স্লোগান দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ