আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি স্টেডিয়ামের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আল জাজিরা সূত্র মতে, হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমার জিওয়াক বলেন, শুক্রবার লস্কর গাহ শহরের গাজী মুহাম্মদ আইয়্যুব খান স্টেডিয়ামের পাশে ওই হামলা চালানো হয়। তখন স্টেডিয়ামটিতে একটি কুস্তি প্রতিযোগিতা চলছিল।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান আমিনুল্লাহ আবেদ বলেন, এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, আর আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: