বাণিজ্যের ক্ষেত্রে চীন তার স্বার্থ রক্ষা করে চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় দেশটি এ কথা জানিয়েছে।
চীনা উপপ্রধানমন্ত্রী লিউ হা ও মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিনের মধ্যে সম্প্রতি ফোনালাপে এবিষয়ে আলোচনা হয়।
চীনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে, চীনা পণ্যের ওপর ৬ হাজার কোটি ডলারের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে করে দুদেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের আবহ তৈরি হয়েছে।
ফোনালাপে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সম্পর্কে লি হাকে বিস্তারিত জানান মার্কিন অর্থমন্ত্রী মুচিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: