আন্তর্জাতিক

লাখ লাখ ছাত্র-জনতার উপস্থিতিতে

আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ

  • আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ
    আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ
  • আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ
    আমেরিকায় আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ

আমেরিকায় সাম্প্রতিক সময়ে কয়েকটি ভয়াবহ হামলার পর কয়েকটি ছাত্র সংগঠনের ব্যানারে গতকাল শনিবার লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র আইন সংস্কারের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছে।

আগ্নেয়াস্ত্র নিয়ে সচেতনতা তৈরী লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে বিশ্বের প্রায় ৮০০ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও পার্কল্যান্ড ফ্লোরিডায় প্রথমে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বা ‘জীবনের জন্য মিছিল’। বিক্ষোভাকারীরা তাদের জীবনের প্রতি মূল্য দিতে এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার দাবি জানান।

গতমাসে ফ্লোরিডার একটি স্কুলে এক কিশোরের গুলিতে ১৭ জনের মৃত্যুর পর এই বিক্ষোভকে মার্কিন অস্ত্র আইন বিরোধী সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একই সময়ে লন্ডন, মাদ্রিদ, প্যারিস, এডিনবার্গ, জেনেভো, সিউল, টোকিও ও সিডনিতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এর ফলে আয়োজকরা আশা করছেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন ঘটাবেন ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। যদিও এ ব্যাপারে হোয়াইট হাউজের তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ