মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।
সোমবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ড্যানিয়েলসের আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি এ মামলা দায়ের করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের বিতর্ককে এ মামলা নতুন মাত্রা দিলো বলে মনে করছেন অনেক আইনজীবী।
রীতিমতো ঝড় তোলা মার্কিন এই পর্নো তারকার আসল নাম স্তেফানি ক্লিফোর্ড। তবে তিনি স্টর্মি ডেনিয়েলস নামেই বেশি পরিচিত।
এর আগে ট্রাম্পের সঙ্গে অপ্রকাশ্য একটি চুক্তিকে অবৈধ দাবি করে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন এই পর্নো তারকা।
তখন মামলার আর্জিতে বলা হয়, ২০১৬ সালে মুখ বন্ধ রাখা'র বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, সেটি আসলে একটি অকার্যকর চুক্তি। কারণ তাতে প্রেসিডেন্টের নিজের কোনো স্বাক্ষর নেই। এরপর সেই গোপন চুক্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয় স্টর্মির বিরুদ্ধে।