রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বিপণী বিতানে আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষ যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তা অপরাধমূলক কর্মকাণ্ড বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার তদন্তকারী কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি বিপণী বিতানটিতে। সেইসঙ্গে সেখান থেকে বের হওয়ার পথগুলোও বন্ধ ছিল বলেও জানায়।
তদন্তকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শপিংমলের উপর তলায় যখন আগুন লাগে রোববার ছুটির দিন হওয়ায় তখন মার্কেটের দোকানগুলো, সিনেমা হল লোকজনের পরির্পূণ ছিল।
স্থানীয় সময় রোববার বিকাল ৫টার দিকে শপিংমলটিতে আগুন লাগে। এতে ৬৪ জন মারা যান এবং এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: