ভেনিজুয়েলার কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে পুলিশ স্টেশনে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে ৬৮ জন মারা গেছেন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বুধবার ভ্যালেন্সিয়া শহরে পুলিশ স্টেশনের জেল থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের ব্যবহৃত জিনিসে আগুন লাগায়। এ সময় অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে ৫ বন্দীসহ বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়।
আর হতাহতের খবর পেয়ে বন্দীদের স্বজনরা পুলিশ স্টেশনটির সামনে জড়ো হতে থাকলে এক পর্যায়ে পুলিশ টেয়ার শেল নিক্ষেপ করে।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে জেল খানার সামনে হাজির হওয়া অনেক শিশু ও নারীও রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: