ছয় বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা ইউসুফজাই। তালেবান সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর দেশ ছাড়েন এ পাকিস্তানি কিশোরী।
বিবিসি সূত্র মতে, মালালার আগমনকে স্পর্শকাতর হিসেবে মনে করে এ সফরের বিস্তারিত গোপন রাখা হয়েছে। তবে পাক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন মালালা। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পিতামাতার সঙ্গে মালালাকে দেখা গেছে কঠোর নিরাপত্তায়।
২০১৪ সালে নোবেল পুরস্কার অর্জনের পর মানবাধিকার কার্যক্রমের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি একাধিকবার নিজ দেশ পাকিস্তানে ফিরে যাবার আশা ব্যক্ত করেছেন।
২০ বছর বয়সী মালালা বর্তমান বিশ্বে অন্যতম নারী মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। ২০১২ সালে মেয়েদের শিক্ষা বিস্তারে তার অসম্য সাহস ও অবদানের জন্য পান শান্তিতে নোবেল পুরস্কার।