আন্তর্জাতিক

কোরিয়া উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্তির প্রতিশ্রুতি কিমের

কিম জং উন
কিম জং উন

কোরিয়া উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অটল প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কিম এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কাছে দীর্ঘ বিবৃতি পাঠিয়েছেন বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে কিম বলেন, প্রয়াত প্রেসিডেন্ট কিম ইল সাং এবং প্রয়াত জেনারেল সেক্রেটারি কিম জং ইলের ইচ্ছা অনুযায়ী তারা বরাবরই কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ'র খবরে কিমের এ প্রতিশ্রুতির বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে, ৪ দিনের বেসরকারি সফর শেষে বুধবার দেশে ফিরেছেন কিম জং উন। সাত বছরের মধ্যে এটি তার প্রথম বিদেশ সফর। বেইজিংয়ের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ