আন্তর্জাতিক

সেন্ট পিটার্সবার্গের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ রাশিয়ার

সেন্ট পিটার্সবার্গের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ রাশিয়ার
সেন্ট পিটার্সবার্গের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেইসঙ্গে সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনসুলেট বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। লাভরভ জানিয়েছেন, রুশদের বহিষ্কারকারী অন্যান্য দেশকেও একই ধরনের জবাব দেওয়া হবে। যুক্তরাজ্যে এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আসছে পশ্চিমাবিশ্ব। তাদেরকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে পরীক্ষায় জানা যায়।

সাবেক সোভিয়েত ইউনিয়ন সত্তর ও আশির দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। এ হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ইইউভুক্ত দেশগুলোর প্রতি রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান জানায় যুক্তরাজ্য।

এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো থেকে এরই মধ্যে রাশিয়ার ১৪৬ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ