পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ভূমিকম্প হয়।
ভূমিকম্পের পর কিছু উপকলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটির দূরে নিউ ব্রিটেন আইল্যান্ড আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের মাত্রা এতোটাই বেশি ছিল যে আতঙ্কে লোকজন বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন।
গত ২৬ ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে দেশটি। ইনগা প্রদেশে ওই ভূমিকম্পে কমপক্ষে ১০০ জনের প্রাণহানি হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: