আন্তর্জাতিক

‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস এপ্রিল, ঘোষণা ট্রাম্পের

  ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস এপ্রিল, ঘোষণা ট্রাম্পের
‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস এপ্রিল, ঘোষণা ট্রাম্পের

যৌন হয়রানির ডজনের বেশি অভিযোগের মুখে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলকে যুক্তরাষ্ট্রে ‘জাতীয় যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রেসিডেন্টের এ ঘোষণায় জানানো হয়, যৌন সহিংসতার মতো ঘটনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার থেকে।

ঘোষণায় ট্রাম্প বলেন, সমাজ থেকে যৌন সহিংসতা উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে; ঘরে ও কর্মস্থলে নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে হবে।

যৌন নিপীড়নের শিকারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যের কথাও বলেন ট্রাম্প।

এ ঘোষণা দেয়া ট্রাম্পের বিরুদ্ধে অন্তত ১৫ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন; তবে ট্রাম্প সব অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন।

শুধু ট্রাম্পই নয়, স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে হয়েছে তার সেক্রেটারি রব পোর্টারকেও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ