আন্তর্জাতিক

জাতিসংঘের কালো তালিকায় ২৭টি জাহাজ- ২১টি জাহাজ কোম্পানি

জাতিসংঘের কালো তালিকায় ২৭টি জাহাজ- ২১টি জাহাজ কোম্পানি
জাতিসংঘের কালো তালিকায় ২৭টি জাহাজ- ২১টি জাহাজ কোম্পানি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৭টি জাহাজ, ২১টি জাহাজ কোম্পানি ও এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে।

জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে সাহায্য করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তেল ও কয়লার মতো গুরুত্বপূর্ণ চোরাচালান রোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়েছে সংস্থাটি।

গত মাসে উত্তর কোরিয়ার চোরাচালান রোধে এ ধরনের পদক্ষেপ নিতে জাতিসংঘে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের এ পদক্ষেপের ফলে তেলবাহী ট্যাংকার ও কার্গো জাহাজগুলো বিশ্বের সব বন্দরে নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ থাকবে।

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের নেয়া এটাই সবচেয়ে বড় শাস্তিমূলক ব্যবস্থা।

পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে একত্র, সাম্প্রতিক এ পদক্ষেপ তার স্পষ্ট প্রমাণ। উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ, ২০০৬ সাল থেকেই তেল আমদানি ও বিভিন্ন পণ্য রপ্তানিসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে উত্তর কোরিয়া।

কূটনীতিবিদেরা মনে করছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে অব্যাহত এ চাপ গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এ নিষেধাজ্ঞায় শুধু উত্তর কোরিয়ার জাহাজ চলাচলের ওপর নয় বরং চীনের সঙ্গে পিয়ংইয়ংয়ের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে।

যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় এসেছে, এর ১৬টি উত্তর কোরিয়াভিত্তিক, ৫টি হংকংয়ে নিবন্ধিত, দুটি চীনের, দুটি তাইওয়ানের, একটি পানামা ও একটি সিঙ্গাপুরের।

সূত্র: বিবিসি অনলাইন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ